ঢাকাWednesday , 20 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে জাল নোট সহ গ্রেপ্তার – ৪

দেশ চ্যানেল
December 20, 2023 4:32 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ টি মোবাইল ফোন এবং ৭ টি সিমকার্ড জব্দ করে র‍্যাব।

২০ ডিসেম্বর বুধবার রাত ৮ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত ওই চারজন ব্যাক্তি হলো- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রানিপুর এলাকার মৃত ইলেম উদ্দিন মৃধার ছেলে আব্দুর সাত্তার মৃধা (৫০),

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনবাগ এলাকার মৃত আলফু মিয়ার ছেলে শাহীন মিয়া (৪২),

পিরোজপুর জেলার নজিরপুর থানার কাঠালিয়ার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) এবং

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তালেবপুর এলাকার মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে কিছু ব্যক্তি জাল টাকার নোট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তখন সেখানে র‍্যাবের একটি চোকস টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে ওই চারজনকে ২ লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে । তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে , আসামিরা দীর্ঘদিন ধরেই জাল নোট কেনাবেচার সাথে জড়িত। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্ৰেফতারকৃত দের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST