ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদিঘীতে ১ জন কে কুপিয়ে হত্যা-

দেশ চ্যানেল
June 28, 2024 4:19 am
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৬০) নামের এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

গত বুধবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে অন্তাহার দক্ষিণপাড়া মসজিদের সামনে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

 

নিহত কায়সার আলী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মৃত গরিবুল্লার ছেলে।

 

আজ বৃহস্পতিবার ২৭ জুন পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। কায়সার আলী একজন দরিদ্র মানুষ।

 

তিনি ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচির কাজ করতেন। রাতে মিনহাজুল নামের এক ব্যক্তির মাছচাষ পুকুর পাহারা দিতেন। কয়েক দিন যাবত রাতে পুকুর পাহারা বন্ধ করে গ্রামের বিভিন্ন স্থানে আম, জাম ও তাল কুড়াতেন।

 

এদিকে, নিহতের ছেলে আব্দুল মোমিন জানান, তার বাবার গ্রামের সকলের সাথে সুসম্পর্ক ছিল। গত বুধবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। কোন এক সময় গ্রামের পাশে আম কুড়ানোর জন্য গেলে দুর্বৃত্তরা মসজিদের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মসজিদের মোয়াজ্জেম আব্দুস ছামাদ ফজরের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদে এসে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পায় এবং পরবর্তীতে গ্রামবাসীকে খবর দেয়।

 

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST