ঢাকাTuesday , 4 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে অর্থ আত্মসাতের অভিযোগে সার্ক এনজিও’র তিন কর্মকর্তা গ্রেফতার- 

Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ার গাবতলীতে অর্থ শতকরা ২০ টাকা লভ্যাংশের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) নামের এনজিও’র তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত সোমবার উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের মাটিয়ানচড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই এনজিও’র কর্মকর্তারা হলেন,

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম স্বপন (৪৮), ব্যবস্থাপক আইয়ুব আলী লিটন (৪৮) এবং

হিসাব রক্ষক রাসেল মিয়া (২৬)।

আশাদুল ইসলাম (৪০) নামের এক ভুক্তভোগী গত ৩ জুন থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ ওই ৩ জনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করে।

 

জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের মাটিয়ানচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম স্বপন নির্বাহী পরিচালক সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) নামে ২০০৬ সালে একটি এনজিও গড়ে তোলেন। এনজিওটি ২০০৭ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। এরপর থেকেই তারা ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। দুর্গাহাটা ইউনিয়নের সোলারটাইর গ্রামের টুকু মন্ডলের ছেলে আশাদুল ইসলাম দুর্গাহাটা বাজারে একটি মুরগীর ব্যবসায়ীর মা আছিয়া বেগম (৫৫) গত ২০২২ সালের ২১ নভেম্বর তারিখে এক বছর মেয়াদে শতকরা ২০ ভাগ লাভে আশায় সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এনজিওতে ৫ লাখ টাকা জমা রাখে। পরবর্তীতে গত ২০২৩ সালের ৮ মে তারিখে বাদী আশাদুল নিজেই এক বছর মেয়াদে শতকরা ১৫ ভাগ লাভে ৬ লাখ ৯০ হাজার টাকা জমা রাখে। এতে বাদী এবং মায়ের মোট ১১ লাখ ৯০ হাজার টাকা লাভ সহ ১৩ লাখ ৯৩ হাজার ৫শ’ টাকা পাওনার দাবি করলে, নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম টাকা না দিয়ে হয়রানী করতে থাকে।

 

এক পর্যায়ে গত ২৯ মে দুপুরে ওই এনজিও অফিসে যান। তিনি সমুদয় টাকা ফেরৎ চাইলে স্বপনসহ অন্যান্য কর্মচারীরা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন হুমকি- ধামকি সহ হত্যার হুমকি দেয়। তখন বাদী নিরুপায় হয়ে গতকাল ৩ জুন গাবতলী মডেল থানায় একটি অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।

 

পুলিশ মামলার রাতেই দূর্গাহাটা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

 

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল দেবনাথ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST