ঢাকাWednesday , 8 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার গাবতলীতে প্রিজাইডিং অফিসার এবং এজেন্ট আটক ।

Link Copied!

মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার এবং প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ।

অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

আজ বুধবার ৮ মে বেলা সাড়ে ১১টা ও ১২টার সময় এই ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটককৃতরা হলেন, প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী এবং এজেন্ট এরশাদ আলী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।

 

সুমন রঞ্জন বলেন, প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলানো হয়।

পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুরি উদ্ধার করা হয় ৷ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন হাফিজার রহমান ও আব্দুল মোত্তালিব।

 

এই ভোট কেন্দ্রের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখে স্থানীয় লোকজন হৈচৈ শুরু করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমারের নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায়। পরে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে মোবাইল কোর্ট জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST