ঢাকাTuesday , 16 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত-

দেশ চ্যানেল
January 16, 2024 1:28 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়ার নন্দীগ্রামে হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় নন্দীগ্রাম হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্বাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা যুব লীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, নন্দীগ্রাম শিল্প বণিক সমিতির সভাপতি এ,কেএম ফজলুল হক কাসেম। এ সময় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, গোবিন্দগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ অন্যান্যরা।

আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় চালক, শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST