ঢাকাSunday , 15 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ফায়ার ফাইটার।

দেশ চ্যানেল
February 15, 2026 9:33 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার ফাইটার। গতকাল শনিবার(১৪ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে খবর আসে যে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই মহিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন।

স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়িটি বের করার জন্য আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। এ সময় তিনি ঢাকা মেট্রো-ন ১৯-২১৪৯ নম্বর সংবলিত একটি বগুড়াগামী ট্রাকের গতি রোধ করেন যাতে ফায়ার সার্ভিসের গাড়িটি নিরাপদে বের হতে পারে। ট্রাকটি থামার পরপরই পেছন থেকে গাইবান্ধাগামী ‘আহসান পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি সামনের দিকে ছিটকে গিয়ে দায়িত্বরত আহসান হাবিবের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীকে হারিয়ে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। কর্তব্যরত অবস্থায় এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন তার সহকর্মীরা। শেরপর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ  উদ্দিন বলেন, ঘাতক বাস ও ট্রাকটি আটক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST