ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে শাহাজাদী আলম লিপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত –

দেশ চ্যানেল
December 30, 2023 4:26 pm
Link Copied!

মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি –

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১ (সারিয়াকান্দি- সোনাতলা)আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির (তবলা মার্কা) নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর ২০২৩ ইং শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী ইউনিয়নের গো-হাটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মদ। সভায় উপজেলার প্রায় দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনী কর্মী সভায় ইউপি চেয়ারম্যানগণ ছাড়াও পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, সোনাতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, সোনাতলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জোড়গাছা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন রুবেল, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সারিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহির উদ্দিন, ভেলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুবেল উদ্দিন, কামালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ ।

এছাড়াও উক্ত কর্মী সভায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপিও বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST