বছরের প্রথম দিনে শ্যামগনজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন নতুন বই |
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর "শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ " এ শ্লোগান সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। কয়েক দিন ধরে সারাদেশে বইছে কনকনে শীত। এর মধ্যেই গতকাল পহেলা জানুয়ারি সোমবার পৌষের কুয়াশা সরিয়ে সকাল ১০টায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রসিদ টুলু।শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় আনন্দিত শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য মোঃ সুমন ভূইয়া। এ...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ” এ শ্লোগান সামনে রেখে
জামালপুরের মাদারগঞ্জে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। কয়েক দিন ধরে সারাদেশে বইছে কনকনে শীত। এর মধ্যেই
গতকাল পহেলা জানুয়ারি সোমবার পৌষের কুয়াশা সরিয়ে সকাল ১০টায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রসিদ টুলু।শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ায় আনন্দিত শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য মোঃ সুমন ভূইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক /শিক্ষিকাবৃন্দ,ছাত্র /ছাত্রীবৃন্দ,অবিভাবকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।