ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বয়স্ক ভাতা না পেয়ে,পানি খেয়ে ইফতার করছেন বৃদ্ধা আখিরন।

দেশ চ্যানেল
March 15, 2026 9:43 am
Link Copied!

জেলা প্রতিনিধি,মাগুরা।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা-এর মহম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধুরশাইল গ্রামের অসহায় বৃদ্ধা আখিরন (৭০) চরম মানবেতর জীবনযাপন করছেন। স্বামী মোমীন উদ্দিন মোল্লা প্রায় দুই বছর আগে মারা যাওয়ার পর থেকে তিনি একেবারেই অসহায় হয়ে পড়েছেন।

বয়সের ভারে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তার চোখ দুটিও প্রায় অন্ধ হয়ে গেছে। তবুও আজ পর্যন্ত তিনি কোনো বয়স্ক ভাতা বা সরকারি সহায়তা পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেক সময় খাবারের অভাবে এই বৃদ্ধাকে শুধু পানি খেয়েই ইফতার করতে হচ্ছে। রমজানের পবিত্র মাসেও তার ঘরে পর্যাপ্ত খাবার নেই, যা এলাকাবাসীর মধ্যে গভীর দুঃখ ও সহমর্মিতা তৈরি করেছে।

গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আখিরন খুবই অসহায় একজন মানুষ। বয়সের কারণে তিনি চলাফেরা করতে পারেন না, চোখেও প্রায় দেখতে পান না। অনেক সময় তাকে না খেয়েই থাকতে হয়।”

আরেক স্থানীয় বাসিন্দা মহসিন উদ্দিন বলেন, “সরকারি বয়স্ক ভাতা বা কোনো সহায়তা পেলে তিনি অন্তত কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন। আমরা প্রশাসনের কাছে তার জন্য সহায়তার ব্যবস্থা করার অনুরোধ জানাই।”

এলাকাবাসীর দাবি, দ্রুত আখিরনের জন্য বয়স্ক ভাতা ও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হোক এবং সমাজের বিত্তবান ব্যক্তিদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST