ঢাকাTuesday , 12 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে বেড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত।

দেশ চ্যানেল
May 12, 2026 10:20 am
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস।

মঙ্গলবার (১২মে) সকাল ১১টায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির দিবসের কার্যক্রম শুরু হয়। র‍্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) মিলন মাহমুদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নুরেন মায়িশা খান।তিনি বলেন, নার্সদের নিরলস পরিশ্রম আর মমতাময় সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের আধুনিকায়নে নার্সদের ভূমিকা অপরিসীম। নার্সরা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তার, নার্স, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST