ঢাকাSaturday , 1 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানেগুনে সমৃদ্ধ হতে হবে, ডেপুটি স্পিকার ।

দেশ চ্যানেল
June 1, 2024 11:44 am
Link Copied!

পাবনা সাঁথিয়া প্রতিনিধ:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হতে হবে। তাঁদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট ও উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হতে হবে।

 

শনিবার পাবনার সাঁথিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। এসময় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুদরত-ই খোদা কমিশন গঠনের মা‌ধ‌্যমে শিক্ষিত জাতি গড়ার বীজ রোপন করে গিয়েছিলেন। তিনি সবসময় কর্মক্ষম মানবসম্পদ তৈরির কথা ভাবতেন। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ‌্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের বিনামূল‌্যে বই, বৃত্তি ও উপবৃত্তি প্রদান করছেন। দরিদ্র পরিবারকে নানা প্রকারের ভাতা প্রদান করে শিক্ষার্থীদের বিদ‌্যালয়মুখী হওয়ার পথ সুগম করে দিয়েছেন। নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষা অফিসারগণ স্মার্ট হলে স্মার্ট নাগরিক গড়ে তোলা সহজ হবে।

 

টুকু আরো বলেন, বর্তমান সরকারের বাইরে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষা ব‌্যবস্থাকে ধ্বংস করেছিল। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে এখন শিক্ষার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। বিদ‌্যালয়ে এখন নতুন ভবন, আধুনিক শিক্ষা সরঞ্জাম এবং দক্ষ শিক্ষক রয়েছে। ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে থেকে সাংস্কৃতিক চর্চার মাধ‌্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। সামাজিক ও ধর্মীয় অবক্ষয় রোধে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা অত‌্যন্ত জরুরী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু উপজেলা আ”লীগের সভাপতি হাসান আলী খান, প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST