বাংলাদেশ পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ ময়মনসিংহ রেঞ্জ চ্যাম্পিয়ন
খায়রুল বাসার ময়মনসিংহ প্রতিনিধি আজ ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন সদরদপ্তর মাঠ, উত্তরা ঢাকায় বাংলাদেশ পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এই ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শক্তিশালী ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশকে পরাজিত করে এই প্রথমবারের মত ময়মনসিংহ রেঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। সমগ্র টুর্নামেন্টে অপরাজিত থেকে আসামান্য ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে এই অনবদ্য গৌরব অর্জন করায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয় এবং ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ...
খায়রুল বাসার ময়মনসিংহ প্রতিনিধি
আজ ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন সদরদপ্তর মাঠ, উত্তরা ঢাকায় বাংলাদেশ পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এই ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শক্তিশালী ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশকে পরাজিত করে এই প্রথমবারের মত ময়মনসিংহ রেঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
সমগ্র টুর্নামেন্টে অপরাজিত থেকে আসামান্য ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে এই অনবদ্য গৌরব অর্জন করায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয় এবং ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় রেঞ্জ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
সমগ্র ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে এবং জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে এই চমকপ্রদ ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের জন্য চ্যাম্পিয়ন ফুটবল দলের সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।