ঢাকাTuesday , 16 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে প্রতিবন্ধীকে মারধর ও বসতঘর ভাংচুর

দেশ চ্যানেল
April 16, 2024 4:59 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে মো.রুবেল হাসন (২৬) নামে এক বাক-প্রতিবন্ধীকে মারধর ও বসত ঘরে হামলা চালিয় ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযাগ রুবেলের সৎ ভাই ও বোনের বিরুেদ্ধ। গত রবিবার বিকল ২ টার দিকে সূর্য্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী রুবেল ওই দিন বিকালে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

জানা গেছে, রুবেল ও তার ছোট ভাই আনোয়ারকে রেখে মা মোসা. হনুফা বেগমের মত্যুর পর রুবেলের ছোট খালা মো. শেফালী বেগমকে বিয়ে করেন রুবেলের বাবা আলী আকবর রাড়ী। সেই ঘরে সালাউদ্দিন, সাদ্দাম ও ইমন হাসন পাভেল নামে তিন ছেলে ও রিপা নামে এক মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর বাবা আলী আকবরের মত্যুর পর প্রতিবন্ধী রুবেলকে দেখাশুনা করতেন নানা ইউনূছ মােল্লা। তিনি প্রতিবন্ধী নাতি রুবেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ৬ শতাংশ জমি লিখে দেন রুবেলকে। এত ক্ষুদ্ধ হয় রুবেলের সৎ ভাই মো. ইমন হাসন পাভেল ও বোন সাবরিনা আক্তার রিপা এবং মা শেফালী বেগম। রবিবার দুপুরে লিখে দেয়া ওই জমিকে কেন্দ্র করে রুবেলের স্ত্রীর সঙ্গে বাকবিতান্ডা হয় রুবেলের সৎ মা ও ভাইবোনের সঙ্গে। এ সময় রুবেল এগিয়ে এলে সৎ ভাই পাভেল ও বোন রিপা রুবেলকে মারধর করে এবং বসতঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

এ ব্যাপারে রুবেলের সৎ ভাই ইমন হাসন পাভেল বলেন, ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। ওই সময় আমি বাড়ী ছিলাম না।

 

বাউফল থানার উপ-পরিদর্শক মাে. মাসুদ হাসন বলেন, অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে নিয়ে ইউপি সদস্য রিয়াজ হাসন বিষয়টি মিমাংশা করে দিবেন বলে কথা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST