ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
August 15, 2024 1:21 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে মিথ্যে অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আনিসুর রহমান মৃধা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার বগা ইউনিয়নের বন্দর বাজার সংলগ্ন এলাকায় ২একর ২২শতক জমির মালিক স্থানীয় মঙ্গল আলী মৃধা (মৃত)। তার মৃত্যুতে ওই জমির মালিক হন তার মঙ্গল আলী মৃধার ওয়ারিশগন। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী দলীয় উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অবদুল মোতালেব হাওলাদার ওই সম্পত্তি জবর দখল করে নিয়ে যায়। আনিস মৃধার পরিবার দুর্বল হওয়ায় তারা আদালতের স্মরনাপন্ন হন। ২০১২ সালে আদালতের রায় তাদের পক্ষে আসলেও জমির মালিকানা বুঝে পাননি। একাধিক বার স্থানীয় প্রশাসনের কাছে অবেদন করেও কোন ফল হয়নি। ওই সম্পত্তিতে ২০/২৫টি দোকানের ভাড়া তুলতে গেলে মোতালেব বাহিনী আনিস মৃধাকে সন্ত্রসী সাজিয়ে হয়রানী করার জন্য দোকান মালিকদের দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে তারা পাল্টা সংবাদ সম্মেলন করেন।

এবিষয়ে অভিযুক্ত আওয়ামী নেতা মোতালেব হাওলাদার বলেন, আনিস ও তার বাবা আমার কাছে তাদের জমি বিক্রি করেছে। সে এখানে আর কোন জমি পাবে না। অনিস জমি দাবি করে দোকান মালিকদের কাছে চাদাবাজি করতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST