ঢাকাWednesday , 25 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

দেশ চ্যানেল
March 25, 2026 12:34 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় ৬টি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল খান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরঙ্গল গ্রামের মৃত হাতেম খানের পুত্র।

মঙ্গলবার রাতে উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা সুত্র জানায়, বাকেরগঞ্জ থানার এস আই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত ৭.৩০ টায় উপজেলার বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত সাইফুল খান একজন প্রতারক। তার বিরুদ্ধে ৬ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং ২ টি মামলায় সাজা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST