ঢাকাSunday , 31 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট রামপালে ১২ বছরের সংসার ভেঙে দুধ দিয়ে গোসল করলো স্বামী

দেশ চ্যানেল
December 31, 2023 2:03 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে পঞ্চমবারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। এক যুগের সংসার জীবনে ভালোবাসার বন্ধনে বহুবার স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ড ক্ষমা করে চেয়েছিলেন সুখে সংসার করতে। কিন্তু স্ত্রীর পরকীয়ায় সে ভালোবাসা ম্লান হয়েছে আকতারুলের জীবন।

ঘর বাঁধতে একাধিকবার চেষ্টাও করেছিলেন আক্তারুল। স্ত্রী এতটাই অবাধ্য ছিলো যে তার অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দিলে উল্টো স্বামী আকতারুলকে প্রকাশ্য হুমকি দিতো।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ১২ বছরের সংসার আকতারুল-ওমেনুরের। তাদের আখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুটি সন্তানও রয়েছে। দাম্পত্য জীবনের কলহ তাদের নিত্যসঙ্গী। ১২ বছরে মনোমালিন্য থেকে আকতারুল ৫ বার পেয়েছেন স্ত্রীর তালাকনামা। প্রথমে স্বাক্ষর না করলেও এবার তিনি তালাক মেনে স্বাক্ষর করে দাম্পত্য জীবনের অবসান ঘটান। তবে তাদের এই ছাড়াছাড়ি আলোচনায় এসেছে ভিন্ন কারণে।

দাম্পত্য জীবনের ইতি টেনে এবার ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের ওই ব্যক্তি। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।

২০১২ সালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে আকতারুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। স্ত্রী ওমেনুর বেগম সংসারে থেকেও একাধিক পুরুষের সাথে ছিলো তার অবৈধ সম্পর্ক। একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের পরও স্ত্রী ওমেনুর বেগমের সাথে সংসার করতে চেয়েছেন স্বামী আক্তারুল। কিন্তু উল্টো স্বামীর পুরুষাঙ্গ কেঁটে পালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বহুবার। স্বামীর সামান্য আয় রোজগারে সন্তুষ্ট ছিল না ওমেনুর।

এ বিষয়ে ভুক্তভোগী আকতারুল ঢালীর মা আমেনা বেগম বলেন, আমার ছেলের সুখের সংসার ফেলে যে নারী পর পুরুষের সাথে অবৈধ প্রেমে হাবুডুবু খায় তাকে দিয়ে সংসার হয় না। আক্তারুল তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। এরপরও সে একাধিক পর পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আকতারুল ঢালী বলেন, ওমেনুরের প্রতি ভালোবাসার কমতি ছিলো না আমাদের। অনেকবার তাকে বুঝিয়েছিলাম সংসার করতে। কিন্তু বারাংবারই আমি তার নির্যাতনের স্বীকার হয়েছি। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দু’টি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST