ঢাকাThursday , 6 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কৃমিনাশক ঔষধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ্য।

দেশ চ্যানেল
June 6, 2024 11:31 am
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে কৃমিনাশক ঔষধ খেয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ্য হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০ টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ্যরা সবাই ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। অসুস্থ্যদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

অসুস্থ্য শিক্ষার্থীরা হলো রহিমা, রাদিয়া, মিরা, সুমাইয়া, অর্পা সরকার, রুপা আক্তার, পূর্ণিমা ভট্টচার্র্য, সিনহা, বর্ষ আক্তার ও সেতু মজামদার।

 

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ বলেন, ৪ জুন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আমাদের শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য ৪০০ পিচ কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয়। বুধবার সকাল ১০ টার দিকে আমরা ওই ট্যাবলেট ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সেবন করাই। ঔষধ খাওয়ার পর ৬ষ্ঠ শ্রেণীর ১০ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। তাদের উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, মানষিক ভীতির করণে ওই শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে আনলে তাদের চিকিৎসা দেওয়া হয়। তারা সকলে সুস্থ্য আছে। তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এতে ভয়ের কিছু নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST