ঢাকাWednesday , 3 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পুলিশি বাঁধায় বিএনপির সমাবেশ পন্ড।

দেশ চ্যানেল
July 3, 2024 12:53 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে পুলিশি বাঁধায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। জেলার বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের শরীর তল্লাশি ও হয়রানি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকি সমাবেশ স্থল জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান ও নেতাকর্মীদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা।

বুধবার (০৩ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাড়িতে প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বিএনপির নেতারা।

 

তারা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুলাই ) সকাল দশটায় শহরের পুরাতন বাজার এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ যাতে না করতে পারে সেজন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোষ্ট বসিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আসার পথে নেতাকর্মীদের শরীর তল্লাশে করেছেন। সমাবেশ স্থলে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি হরিনখানা এলাকায় জেলা বিএনপির আহবায়কের বাড়ির সামনেও পুলিশের অবস্থান ছিল। এসব কারণে তারা সমাবেশ করেননি।

 

প্রেস ব্রিফিংয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান বলেন, বাগেরহাটে বিএনপি’র কোন সভা-সমাবেশে পুলিশ অনুমতি দেয় না। গত রাতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশীর ঘটনা ঘটেছে। শত বাধা উপেক্ষা করে আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের শহরের বিভিন্ন রাস্তায় তাল্লাশী চালিয়েছে কয়েকজনকে আটক করেছে বলে শুনেছি।

 

তিনি বর্তমান সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন। সরকারি দলের নেতাকর্মী ও তাদের পেটুয়া বাহিনী দুর্নীতি করে সম্পদের পাহাড় জমিয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে এ সরকার। ব্যাংক গুলো দেউলিয়ার পথে।

স্বৈরশাসকের পরিণতি খুব করুন হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। জোর করে ক্ষমতা ধরে না রেখে পদত্যাগ করুন।

 

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকারের ভয়। প্রতিটি সভা সমাবেশে পুলিশ আমাদের বাধা দেয়। আওয়ামী লীগ ও যুবলীগ মিছিল করে। আমরা কি দেশের নাগরিক না। আমাদের কি প্রতিবাদ করার, কথা বলার অধিকার নেই বলে আক্ষেপ করেন জেলা বিএনপির শীর্ষ নেতা।

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, শেখ নজরুল ইসলাম কাজল, মোহাম্মদ ফিরোজ হোসেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ তার নিয়মিত দায়িত্ব হিসেবে চেকপোস্ট বসিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST