ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪টি আসন থেকেই বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয়

দেশ চ্যানেল
January 8, 2024 5:13 am
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

রবিবার ৭ ই (জানুয়ারি) ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪ টি আসন থেকেই বিপুল পরিমাণ ভোটে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সু-শৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌষের কুয়াশা ভেজা শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন।

বাগেরহাট জেলার চারটি আসনের ৪৮৮টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বাগেরহাটের চারটি আসনে মোট ভোটার ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৮৬ জন, নারী ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাগেরহাট -১ ( ফকিরহাট,মোল্লাহাট,চিতলমারি) থেকে ৩,৫২,৮২৩ ভোটারের মধ্যে নৌকা প্রতীকে শেখ হেলাল উদ্দিন ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মোঃ শেখ মাছুদ রানা পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

বাগেরহাট -২ ( বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা)
থেকে ৩,২০,১৪১ ভোটারের মধ্যে শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।

বাগেরহাট – ৩ (রামপাল ও মোংলা উপজেলা)
থেকে ২,৫৪,৮৫৮ ভোটারের মধ্যে হাবিবুন নাহার ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট।

বাগেরহাট – ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা)
থেকে ৩,৫৩,৩১৪ ভোটারের মধ্যে বদিউজ্জামান ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট, বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST