ঢাকাMonday , 12 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের থানার কার্যক্রম শুরু।

দেশ চ্যানেল
August 12, 2024 5:16 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটে আইন-শৃংখলা রক্ষায় কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। বাগেরহাটের ৯ টি থানা সহ পুলিশের সবকটি ইউনিট পুরো দমে কাজ শুরু করেছে। সোমবার (১২ আগষ্ট) সকালে বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ টহল দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। শহরের গুরুত্তপূর্ন স্থানে দাড়িয়ে রাষ্ট্রীয় সম্পদ আইন-শৃংখলা রক্ষায় সকলকে ১(এক) সাথে কাজ করার জন্য আহবান জানান । আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে শিক্ষার্খীরা মোড়ে মোড়ে দাড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে। এসময় ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের ২ থেকে ৫ মিনিট দাড়িয়ে রাখতে দেখা গেছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থী সামিয়া রহমান বলেন, পুলিশ যখন মাঠে তাদের দায়িত্ব পালন করেনি তখন শিক্ষার্থীরা কাজ করেছে। সকলে মিলে মিশে একটি সুন্দর রাষ্ট্র গঠনে কাজ করছে।

বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, বাগেরহাটের ৯(নয়)টি থানা সহ পুলিশের সকল ইউনিট কাজ শুরু করেছে। ইতিমধ্যে নিয়মিত টহল সহ পুলিশের সকল কাজ পুরোদমে চালু রয়েছে। আইন-শৃংখলা পুনরুদ্ধারে পুলিশ ও জনগন এক সাথে কাজ করতে হবে। সকলের সহযোগীতায় সুন্দর একটি বাগেরহাট গড়ার আসা করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST