ঢাকাWednesday , 28 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন হুমায়রা

দেশ চ্যানেল
February 28, 2024 12:02 pm
Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেয়ে হুমায়রা ইয়াসমিন হিমু।তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও এস.এস.সি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমু বাবা আব্দুল হাকিম (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গবার (২৭ ফেব্রুয়ারী) দিনগত রাত ৯টায় হাসপাতালে মারা যা।পরদিনেই সকালে পরীক্ষা ছিল হুমায়রার।

শিক্ষার্থীর স্বজনরা জানায়,বুধবার হুমায়রা ইয়াসমিন হিমু এসএসসি পরীক্ষার ছিল। এরমধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে দিনগত রাত ৯টায় হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবা হারা হুমায়রা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে বুধবার সকালে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে কেঁদে কেঁদে অংশগ্রহণ করেন।

কাজী শাহাবদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুর হক জানান, হুমায়রার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে গিয়ে তাকে সান্তনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। পরে তাকে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী জানান, হুমায়রা বাবার মৃত্যুতে মানসিক ভাবে ভেঙ্গে পরেছে। হুমায়রার তার পরীক্ষা চমৎকার ভাবে দিয়েছে। সবার সঙ্গে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা তার সার্বক্ষণিক খেয়াল রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST