ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি এখন ফাইনাল খেলায় নাই -ওবায়দুল কাদের

দেশ চ্যানেল
January 4, 2024 1:47 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন- বিএনপি কই,বিএনপি কোথাও নেই।খেলা থেকে বিএনপি পালাইছে।বেশি ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বিদায় নিয়েছে।বিএনপি এখন ফাইনাল খেলায় নাই।আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে সন্ত্রাসী, লুটেরা,অর্থ-পাচারকারী বিএনপি’র স্থান এ মাটিতে নেই।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩ টায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।এসময় তিনি আরো বলেন-প্রিয় নারায়ণগঞ্জবাসী-বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে আপনারা কেমন আছেন। আপনারা কাকে চান।আপনারা যদি নৌকা চান তাহলে নৌকায় ভোট দিবেন।বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা বিএনপি চাই না । বাংলাদেশের মাটিতে তারেক রহমানের মতো খুনিকে আমরা আর দেখতে চাই না।এবার খেলা হবে লুটপাটের বিরুদ্ধে,সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে।বিএনপির আন্দোলন ভুয়া,তাদের অবরোধ হরতাল ভুয়া,তারা নিজেরাও ভুয়া।তাদের একদফা আর ৩২ দল সবই ভুয়া।ভুয়ার সাথে নারায়ণঞ্জবাসী নেই।নারায়ণগঞ্জের যেদিকে তাকাই সেদিকে ৬ লেনের রাস্তা,৪ লেনের রাস্তা।নারায়ণগঞ্জ এখন আলোকিত।১৫ বছর আগের এই জেলা শেখ হাসিনার উন্নতির কারণে এখন বদলে গেছে।শেখ হাসিনার কারণে শীতলক্ষ্যার তীরে এখন শান্তির বাতাস বইছে।বাংলাদেশ এখন সব থেকে বড় শত্রুর মুখে।গণতন্ত্রকে বাঁচাতে হলে এবং শত্রুদের পরাজিত করতে হলে শেখ হাসিনাকে সরকার হিসেবে রাখতে হবে।
জনসভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম), নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার)আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের বর্তমান সংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান,নারায়ণগঞ্জ-৫ আসনের র্ব্তমান সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃবাদল সহ জেলা-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST