ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অসহযোগ আন্দোলন  কোনও ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। কৃষিমন্ত্রী 

দেশ চ্যানেল
December 30, 2023 4:41 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোনও ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে ও জনগণই প্রতিরোধ করবে। বিএনপির অসহযোগ আন্দোলন সংসদ নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় সকলের অংশগ্রহণে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ ভুলে গেছে।

আগামী ৩ জানুয়ারি ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের পৌর উদ্যানে জনসভায় যুক্ত হওয়ার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনকালে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ২০১৪ সালের তাদের সন্ত্রাস ও সহিংসতা সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। ভাবতেও পারিনি তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, রেল লাইন তুলে দেবে, স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। ২০১৪ ও ২৩ সালের মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে। এবার তারা নির্বাচনের দিন কোনও সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টাঙ্গাইলে ৮টি আসনই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুন-অর-রশিদ মামুন , টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST