ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন ।

দেশ চ্যানেল
August 15, 2024 1:45 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ।

বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন পৌরসভার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়াও বক্তব্য পেশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান সহ অন্যান্য আরও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গত ১৬ বছরে অগণিত হত্যাযজ্ঞের বিচারের দাবি জানান। সেই সাথে প্রত্যেক নেতাকর্মীকে মিলেমিশে থাকারও আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST