ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি কামনায় নওগাঁর সাপাহারে সালাতুল ইসতিসকা নামাজ আদায় |

দেশ চ্যানেল
April 25, 2024 6:41 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ সাপাহারে বৃষ্টি কামনায় (বিশেষ নামাজ) সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজের জামাতে ইমামতি করেছেন ওই মাদ্রাসার হিফযু বিভাগের পরিচালক ও উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ ওমর ফারুক। নামাজ শেষে খুৎবা পাঠ করেন তিনি।

 

খুৎবা শেষে অনাবৃষ্টি এবং তীব্র তাবপ্রবাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

 

সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, দীর্ষ দিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ খুব কষ্টে আছে। সেজন্য আল্লাহ্’র রহমতের বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা আদায় শেষে মোনাজাতে দোয়া করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST