ঢাকাTuesday , 3 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় কৈটোলা ইউনিয়ন জামায়াত দাঁড়িপাল্লার পক্ষে গণ মিছিল: জনতার ঢল।

দেশ চ্যানেল
February 3, 2026 5:28 pm
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯-পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের দাড়িপাল্লার প্রতীকের পক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বাটিয়াখড়া বাজার থেকে শুরু হয়ে দুই কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে কৈটোলা ইউনিয়নের জয়নগর ফুটবল মাঠে এসে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বেড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুজর গিফারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, ডাক্তার আব্দুল বাসেত খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার বাসেত খান বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অধ্যাপক হেসাব উদ্দিন ভাইকে দাড়িপাল্লায় ভোট দিন। আসছে ১২ই ফেব্রুয়ারী নির্বাচনের দিন ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার জন্য জামায়াতের কর্মীদের অতন্দ্র প্রহরীর মত ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, প্রতিপক্ষ দলের কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে সকল পরিবেশ মোকাবেলা করতে হবে। মনে রাখবেন পরাজিতরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আর বিজয়ীরা ধৈর্য ধারণ করে।

এছাড়াও মিছিলে কৈটোলা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST