ঢাকাSunday , 22 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নুরেন মাইশা খানের কঠোর অভিযান অব্যাহত; ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা।

দেশ চ্যানেল
February 22, 2026 2:36 pm
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আজ ২২ ফেব্রুয়ারী অভিযান পরিচালনা হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সক্যাভেটর ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।

নদীতীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত বাতেন ফকিরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য যে, বেড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনকালে শুরু থেকেই তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, ভেজাল বিরোধী ও ভোক্তা অধিকার রক্ষার সংশ্লিষ্ট অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ও সাহসী ভূমিকা পালন করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST