ঢাকাThursday , 28 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বোদা থানা পুলিশের ওপেন হাউজ ডে প্রোগ্রাম অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 28, 2023 4:23 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি

গতকাল পঞ্চগড় জেলার বোদা থানার আয়োজনে ১ নং ঝলই শালশিরী ইউনিয়ন বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)কনক কুমার দাস। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ঝলই সালসারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃআবুল হোসেন, ঝলই শাল সিড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মলোচন দে, শফিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি,মোঃআনারুল ইসলাম,

সকল জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, ইভ টিজিং, ট্রাফিক আইন ভঙ্গের প্রবনতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধ সহ প্রভৃতি অপরাধ রোধকল্পে জনগনকে সচেতন করার লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে অংশগ্রহনকারী জনগন খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার কথা জানান এবং মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব কনক কুমার দাস ও অনুষ্ঠানের সভাপতি বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হকদ্বয় তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। এ সময় জনগনকে তথ্য দিয়ে সেবা গ্রহনের আহবান জাননো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST