ঢাকাSunday , 30 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বোদা পৌর সভার ২০২৪/২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা।

দেশ চ্যানেল
June 30, 2024 8:39 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।

পঞ্চগড়রের বোদা পৌর সভা হলরুমে বোদা পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলির সভাপতিত্বে ২০২৪/২৫ অর্থবছরের বাজেট ঘোষণার কার্যক্রম শুরু হয়। সর্ব প্রথমে পৌর মেয়র ২০২৪/২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন, প্রস্তাবিত বাজেটের পরিমাণ, ১২০৫৮৩১২২.৭।উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা পৌরসভার প্রতিষ্ঠাতা প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃইমতিয়াজ হোসেন মির্জা, বোদা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম, বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, জাসদ নেতা বোদা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ এমরান আল আমিন, সহ বোদা পৌর সভার সকল কাউন্সিলর গন,গণমাধ্যম কর্মী, সুধিজন সহ বোদা পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় বাজেট ঘোসনা অনুষ্ঠানে বক্তারা বলেন বোদা পৌর সভায় পর্যাপ্ত পরিমাণে ড্রেনের ব্যবস্থা নাই। অনেক রাস্তার বেহাল অবস্থা, মেয়র বলেন আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে বোদা পৌরসভার অনেক উন্নয়ন করেছি অনেক রাস্তাঘাট করেছি বোদা পৌরসভার প্রতিটা ওয়ার্ডে রাস্তার ধারে কারেন্টের বাতির ব্যবস্থা করেছি এবং আলোকসজ্জা বাতির ব্যবস্থা করেছি,প্রতিটি ওয়ার্ডে কবরস্থানে সোলারের বাতির ব্যবস্থা করেছি, যেগুলি রাস্তাঘাটের কাজ এবং ড্রেনের কাজ এখোনো হয়নি বা অসমাপ্ত আছে এই অর্থবছরে এগুলো হবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST