ভালুকা উপজেলা প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এতে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর অধিকার, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

