ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পোস্টার ও ব্যানার অপসারণে মাঠে প্রশাসন।

Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা শহরের প্রধান সড়ক সহ রাস্তা-ঘাটে বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণা পোস্টার, ব্যানার লাগিয়েছে। অনেক প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনেই টানিয়েছে এসব পোস্টার ও ব্যানার। সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান এসব পোস্টার ব্যানার অপসারণ করেন।

 

শনিবার (১১ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলীনূর খানের নির্দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো এসব পোস্টার ও ব্যানার অপসারণ করেন তিনি।

পোস্টার ও ব্যানার অপসারণের কাজে ভালুকা মডেল থানা পুলিশ ও ভালুকা পৌরসভা সহযোগিতা করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-নিষেধ না মেনে টানানো পোস্টার ও ব্যানার অপসারণের জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিলো। অনেকেই অপসারণ করেছেন। অনেকেই করেন নাই। যারা করেন নাই তাদের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST