ঢাকাTuesday , 18 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভিন্নরুপে আজ সিরাজগঞ্জের মহাসড়ক।

দেশ চ্যানেল
June 18, 2024 4:12 am
Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জ ঢাকা- মহাসড়কে মিনিটে শতাধিক যানবাহন চলাচল করলেও আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক ছিল ফাঁকা। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সিরাজগঞ্জ ঢাকা- মহাসড়ক এখন যানবাহনবিহীন। এ যেন শুনশান নিরবতা।

জানা যায়, উত্তরবঙ্গের এ মহাসড়কে প্রতিদিন প্রায় ৪০ হাজারেও বেশি যান চলাচল করে থাকে। পবিত্র ঈদ উপলক্ষে এর সংখ্যা কয়েকগুন বেড়ে যায়। মহাসড়ক প্রশস্ত, ওভারব্রীজ ও প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করায় ঘরফেরা মানুষের ঈদ যাত্রায় এবার মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ছিল না কোন যানজট। যার কারনে স্বস্তিতে নারীর টানে বাড়ি ফিরতে পেরেছে ঘরফেরা মানুষ।

 

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ কড্ডা মোড় থেকে ঢাকামুখী লেনে তেমন কোনো যান চলাচল ছিল না।

এ বিষয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক হারাধন চন্দ্র নাথ বলেন, মহাসড়কে ফাকা থাকার কারনে রাস্তায় উঠতে পেরেছি। আজ মনে হচ্ছে অন্য সড়কে গাড়ি চালাচ্ছি।

 

মুলিবাড়ীর ব্যবসায়ী নুরুল গনি তুহিন বলেন, সড়কের এমন চিত্র দেখেছি রমজানের ঈদের দিন আর আজ দেখছি। সারাদিন গাড়ির আওয়াজ শুনতে শুনতে মনে হয় যান্ত্রিক হয়ে গেছি। আজ চিত্র একেবারে ভিন্ন। নেই কোনো গাড়ি নেই শব্দ।

লেগুনা চালক মামুন জানান, সবাই ঈদের কারণে গাড়ি বন্ধ রেখেছে। আমিও বের হইনি। হয়তো বিকেলের পর থেকে কিছু গাড়ি রাস্তায় বের হবে।

 

গাইবান্ধা থেকে আশা এস আর পরিবহনের ডাইভার রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আজ যাত্রীর তেমন চাপ নেই। যার কারনে মহাড়ক পুরোদমে ফাঁকা। মাত্র ৩০ জন যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছি।

 

যাত্রী শেলী কাদের বলেন, পরিবারের সবাই ঢাকা হয়ে সিলেট, কক্সবাজার,বান্দরবান,কুয়াকাটাসহ বিভিন্ন জায়াগায় ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি। বিভিন্ন ইভেন্টের এজেন্টের মাধ্যমে তাই আজ নামাজ পর কুরবানির দিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST