ঢাকাSaturday , 17 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিপুল পরিমাণ নতুন বই মিললো ভাঙ্গারির দোকানে।

দেশ চ্যানেল
February 17, 2024 12:19 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

ভোলার দৌলতখান থেকে নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজের ভাঙারি দোকানের গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে প্রায় এক হাজার পিস নতুন বই উদ্ধার করি। উদ্ধার হওয়া বইগুলো ২০২৪ শিক্ষাবর্ষের। এগুলো মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরও জানান, বইগুলো কোন মাদরাসা থেকে চুরি হয়েছে সেটার খোঁজখবর নিচ্ছি। এছাড়াও বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST