রাজু আহমাদ, মাগুরা জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনেই বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিজয়ী ঘোষিত হয়েছেন।
মাগুরা-১: এক লাখ ভোটের ব্যবধানে মনোয়ারের জয়
মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান অভাবনীয় জয় পেয়েছেন। এই আসনের মোট ১৫৬টি কেন্দ্রের সবকটিতেই ভোট গণনা শেষ হয়েছে।
মনোয়ার হোসেন খান (ধানের শীষ): ১,৮৪,১৮৩ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লা): ৮৩,৭৮৩ ভোট।
বিজয় ব্যবধান: ১,০০,৪০০ ভোট।
অন্যদিকে, মাগুরা-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (ধানের শীষ): ১,৫০,১০৮ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী এম বি বাকের (দাঁড়িপাল্লা): ১,১৭,৮০৭ ভোট।
বিজয় ব্যবধান: ৩২,৩০১ ভোট।
উল্লাসিত সমর্থকরা
দুই আসনেই ধানের শীষের এই বড় জয়ের পর জেলাজুড়ে আনন্দ মিছিল বের করেছেন দলটির নেতা-কর্মীরা। স্থানীয় সাধারণ মানুষের মতে, এই রায় এলাকার উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে এক শক্তিশালী প্রতিফলন। বিজয় নিশ্চিত হওয়ার পর প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

