ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাছ ব্যবসার অন্তরালে নারী কেলেঙ্কারি।

দেশ চ্যানেল
July 9, 2024 12:02 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নারী কেলেঙ্কারীর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে।গোলজার হোসেন উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাছ ব্যবসায়ী।তার নারী কেলেঙ্কারির ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর সূত্রে জানা যায়-গোলজার হোসেন একজন দুষ্ট ও খারাপ প্রকৃতির লোক।সে মাছের ব্যবসার পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ এলাকায় লোকজনের অন্তরালে বিভিন্ন ব্যক্তির স্ত্রীকে নানাভাবে প্রলোভন দেখিয়ে পরকিয়ায় জড়িত করে এবং অনেক ব্যক্তির সুখের সংসার নষ্ট করে দিয়েছে এই আওয়ামী লীগ নেতা।গোলজারের টার্গেট থাকে প্রবাসীদের স্ত্রীদের উপর।ঘটনায় ভুক্তভোগী ইলিয়াস নামের এক প্রবাসী বলেন-গোলজার হোসেন আমার ১৮ বছরের সুখের সংসার ভেঙ্গে দিয়েছে।আমার প্রবাস জীবনে কষ্টের অর্জিত অর্থ সম্পদ ও স্বর্ণাঙ্কার আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে এই গোলজার হোসেন।আমি ঘটনায় স্থানীয় ইউপি সদস্যের কাছে এর বিচার চেয়েছি এবং থানায় অভিযোগ করেছি।সোনারগাঁ থানার লিখিত অভিযোগ সুত্রে জানা যায়-ভুক্তভোগী ইলিয়াস ১৮ বছর মালোয়শিয়া ছিলেন।সেই সুবাধে তার স্ত্রী রাবিয়া বেগম(৩৮) এর নিকট তার কষ্টার্জিত ৪০ লক্ষ টাকা ও ২৫

ভরি স্বর্ণঅলংকার জমা রাখেন।কিন্তু পরবর্তীতে দেশে আসলে সংসারের প্রয়োজনে টাকা চাইলে তার স্ত্রী বিভিন্ন রকম টালবাহানা শুরু করতে থাকে এবং হুমকি স্বরূপ অভিযুক্ত গোলজার হোসেনের সাথে অন্যত্র চলে যাবে বলে ভয়ভীতি প্রদান করেন।এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ইলিয়াসের স্ত্রী বাসা থেকে চলে যায় এবং তার বিরুদ্ধে থানায় মামলা করবে বলে হুমকি প্রদান করে।স্থানীয় এলাকাবাসীরা আরো বলেন-গোলজার একজন নারী লোভী ও চরিত্রহীন।এলাকায় প্রবাসীর স্ত্রীদের সাথে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে অনৈতিক কাজ করে থাকে।এলাকার অনেক নারীরা তার ভয়ে পাশে নদী থাকলেও গোসল করতে যেতে ভয় পায়।ভাটিবন্দর গ্রামের মাহাবুব বলেন-চরিত্রহীন গোলজারের টার্গেট থাকে প্রবাসীর স্ত্রীদের প্রতি।তাদের মাছের ব্যবস্থা করে দিয়ে মুঠোফোন নাম্বার সংগ্রহ করে সম্পর্ক গড়ে তোলে।পরে একপর্যায়ে ফাঁদে ফেলে তাদের অনৈতিক কাজ করে।এ রকম কয়েকটি বিচার শালিশও হয়েছে।গত কয়েকদিন আগে রাতে এ ধরনের কাজ করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে আসে।ইউপি সদস্য আফজাল হোসেন বলেন-গোলজারের পূর্বপুরুষেরা জীবিকার তাগিদে মাছের ব্যবসা করতো,এরই ধারাবাহিকতায় সেও একজন মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসার অন্তরালে সুযোগ কাজে লাগিয়ে মাছ দিয়ে ম্যানেজ করে স্থানীয় এলাকার প্রবাসী স্ত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে।তিনি আরো বলেন- গোলজার উপজেলা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নানান ধরনের জঘন্য কাজ করে বেড়ায়,তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান-এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST