ঢাকাMonday , 8 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে কালোবাজারে বিক্রি’র সময় ভিজিএফের ৫৮ বস্তা চাল জব্দ ।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফ এর ৫৮ বস্তা চাল জব্দ করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।  শনিবার রাত আনুমানিক ১২ টার সময় উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর পাকা রাস্তার মোড় থেকে মাহিন্দ্র গাড়ী সহ ৫৮ বস্তা ভিজিএফ এর  চাল আটক করে জনসাধারণ।  ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এসে গাড়ীসহ ৫৮ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করে থানায় নিয়ে যায়।  এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।

যে বাড়ি থেকে চাল গুলো নিয়ে যায় সে বাড়ী সূত্রে জানা গেছে ভিজিএফ এর চাল গুলো রেখেছিল মোশারফ। আমরা বাড়ীতে ছিলাম অনেক রাতে তারা চাল নিয়ে যায়।

ডাইভার সিহাব  জানান আমাকে অন্য কথা বলে নিয়ে আসছিল এসে দেখি  ভিজিএফ চাল,  ছিল  মোশাররফ হোসেনের এবং বিক্রি করে আলমগীর এর কাছে ভেলামারী এলাকায় নিয়ে যাইতে বলছিল । পথের মধ্যে  জনসাধারণের সন্দেহ হলে গাড়ী আটকিয়ে দেয় এবং পুলিশ এসে নিয়ে যায়। মোশারফ হোসেন এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে কল ধরেন নি। উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর সোনারো পাড়ার কুহিল মন্ডলের ছেলে মোশাররফ হোসেন।  সে বর্তমানে ৩ নং গুনারীতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি’র দায়িত্ব পালন করছেন।

 

এ ব্যাপারে ইউপি সদস্য ঠান্ডু মিয়ার সাথে মোবাইলে  যোগাযোগ করার চেষ্টা করেও কল ধরেনি।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে বলেন  আমি পরে কথা বলছি বলে লাইন কেটে দেন।  বার বার ফোন দিলেও ধরেন নি তিনি।   মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান  জনসাধারণ কালোবাজারি চাল আটক করছে আমরা গিয়ে থানায় নিয়ে আসি এবং এ ঘটনায় তৎখনাত  জড়িত কাউকে পাওয়া যায়নি,  চাল জব্দের পর একটি জিডি হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান চাল জব্দ করা হয়েছে তবে এইটা যে সরকারি চাল, বস্তার কোন ল্যাগো নেই  তার কোন প্রমাণ নেই।  অভিযোগকারীরা প্রমান করতে পারলে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST