ঢাকাSaturday , 27 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে ব্রীজের দুই পাশে মাটি না থাকায়, বাশের উপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে  এলাকাবাসী।

দেশ চ্যানেল
April 27, 2024 1:48 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন  মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ও গুনারীতলা ইউনিয়নের সীমান্তবর্তী ভেলামারী ও মৃধাপাড়া এলাকার যাতায়াত সড়কের ব্রীজটি’র দুই পাশে মাটি না থাকায় এবং মাঝখানে দেবে যাওয়ার ফলে চলাচল অনুপযোগী হয়ে গেছে।  ব্রীজ টি গত ৫ বছর যাবৎ অকেজো থাকায় চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে ফলে ৩০ সেকেন্ডের রাস্তা প্রায় ৩ কিঃ মিঃ দুরত্ব দিয়ে ঘুরে আসতে হয় এলাবাসীর।  ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাশের উপর দিয়ে স্কুল ব্যাগ নিয়ে পারাপার হয়। ঝুকি নিয়ে যাতায়াত  করে পথচারীরা।

 

গুনারীতলা এলাকার সোবহান আলী জানান  আমাদের যাতায়াতের প্রধান রাস্তা এটি গত ৪ বছর যাবৎ ব্রীজ টি অকেজো থাকার কারণে চলাচল করতে পারছে না।  তবে এলাকার স্থানীয় লোকজন কয়েকটি বাশ দিয়ে ঝুকিপূর্ণভাবে চলাচল করছে।  ভেলামারী  জলিল ও গুনারীতলা  এলাকার মাজেদ জানান দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ ব্রীজটির বেহাল অবস্থা, চলাচল করার কোন পরিবেশ নেই।  বাশ ফেলিয়ে ঝুকিপূর্ণ ভাবে শিক্ষার্থী সহ এলাকাবাসী চলাচল করছে।

 

ইউপি সদস্য  আলমগীর ও সাখাওয়াত হোসেন  সাজু  জানান  ব্রীজটি দীর্ঘদিন থেকে এই অবস্থায় আছে।  তবে ব্রিজ টি চলাচল অনুপযোগী থাকার ফলে প্রায় ৩ কিঃ মিঃ রাস্তা ঘুরে আসতে হয় এলাকাবাসীর এবং অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাশের উপর দিয়ে পার হচ্ছে।  কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু জানান ব্রীজ গুনারীতলা ইউনিয়নের মধ্যে হওয়ায় বিষয়টি আমি জানিনা টেন্ডার হয়েছে কি না।  এ ব্যাপারে গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু’র সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও কল সংযোগ পায়নি।

 

মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান মাদারগঞ্জের ৩৯ টি ব্রীজ এর প্রস্তাব পাঠানো হয়েছে তার মধ্যে এই ব্রীজ ও আছে।  এলাকাবাসীর কষ্ট লাঘবে চেষ্টা করবো যাতে  ব্রীজ টি দ্রুত হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST