ঢাকাFriday , 1 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জের বালিজুড়ী পন্ডিত পাড়া মসজিদের সমাজ ভিত্তিক উঠান বৈঠক

দেশ চ্যানেল
December 1, 2023 1:00 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে মাদারগঞ্জের নির্বাচনী হাওয়া। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আওতাধীন
বালিজুড়ী পন্ডিত পাড়া মসজিদের সমাজ ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭ টায় আওয়ামী লীগ নেতা জাকিউল আলম মাসুম এর বাড়ী প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী’র সভাপতিত্বে ও শহর তাতীঁলীগের সভাপতি ইলিয়াস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান সোহেল, সদস্য রাজন কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক নুরনবী লুলু সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম মাষ্টার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারী, শহর আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাসানুজ্জামান সাগর, মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অরুণ কুমার সাহা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ ছামীউল আলিম,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনোয়ারুল হাসান উজ্জল, প্রবীণ আওয়ামীলীগ নেতা জাকিউল আলম মাসুম, প্রফেসর জাকির হোসেন,ঈসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী, সহ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য শাহিন মিয়া, সহ উপজেলা,শহর,ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সকল ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST