মাদারীপুরের ডাসারে ডাইয়ার বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার ডাইয়ার বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার সকালে বিলের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিলেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তীতে ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে বিলে তার...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার ডাইয়ার বিল থেকে ঠাকুর দাস (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রোববার সকালে বিলের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ঠাকুর দাস দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিলেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তীতে ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। সারাদিন বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।