ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি

দেশ চ্যানেল
December 10, 2023 1:58 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি শুরু করেন উপজেলা প্রশাসন।
আজ রবিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে এ তদারকি করেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু।
জানা যায়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ নাই বলে প্রচার করে ক্রেতাদের কাছ থেকে চড়া দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
বেশী দামে বিক্রির সংবাদ শুনে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রব্যমুল্যের উর্ধগতি বিশেষ করে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ডাসার উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু উপজেলার ফজলগঞ্জ বাজার,ডাসার বাজার ও পাওয়ার হাউস বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন।
এ সময় হাট বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন,আপনারা আড়ত থেকে পেঁয়াজ ক্রয়ের সময় অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। কোন ব্যবসায়ী এবং দোকানী রসিদ ছাড়া পেঁয়াজ ক্রয় করবেন না। সাধারণ ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করা যাবে না। যদি এ ধরনের ঘটনা পরিলক্ষিত হয়,তাহলে সেই ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যপারে সহকারী কমিশনার(ভুমি)মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে, আমরা ইতিমধ্যে উপজেলার হাট বাজারে সরেজমিনে গিয়ে মনিটরিং করছি। যাহাতে কোন ব্যবসায়ী পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করতে না পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST