ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসায় চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত-১

দেশ চ্যানেল
November 26, 2023 5:04 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন আহতের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে হুমায়ুন(২৯)নামের একজন মাদ্রাসা রড চুরি করতে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হয়।স্থানীয়দের সূত্রে জানা যায়ঃবন্দর ইউনিয়নের হাজীপুর তালিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের উন্নয়নের কাজ চলিতেছে।শনিবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে হুমায়ুন সহ আরো,অজ্ঞাত হুমায়ুনের সহযোগী রড চুরি করার উদ্দেশ্যে মাদ্রাসা ভবনের ছাদে উঠে।রড চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশে থাকা হাইভোল্টেজের বিদ্যুতের তারের সাথে একটি বড় রড হঠাৎ লেগে গিয়ে হুমায়ুন বিদ্যুৎপৃষ্ট হয়।হুমায়ুন বিদ্যুৎপৃষ্ট হওয়ার সাথে সাথে বৈদ্যুতিক তারে বিকট শব্দ হয়,বিকট শব্দের কারণে হুমায়ুনের বাকি সহযোগীরা মাদ্রাসার ভবন থেকে দ্রুত পালিয়ে যায়।পরে হুমায়ুনের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে,হুমায়ুনকে অগ্নিদগ্ধ  আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হুমায়ুনের মুখমণ্ডল ব্যতীত শরীরের বাকি অংশ অগ্নিদগ্ধ হয়েছে।ঘটনার ব্যাপারে হাজীপুর তালিমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানিয়েছেন,তারা থানায় গিয়ে অভিযোগ করবেন।অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারজা খান সাঈদ বলেন-এই মাদ্রাসায় মূলত এতিম শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়।তিনি আরো জানান-এতিমদের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই চুরির ঘটনা ঘটে।শনিবার দিবাগত রাতে চুরির ঘটনার খবর পেয়ে মাদ্রাসায় আসি এবং সরকারি সেবা ৯৯৯ এ ফোন করি।ফোন করার পর ঘটনাস্থল পরিদর্শন করার জন্যে এখনো পুলিশ আসেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST