ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর পৌরসভার টোল আদায় করতে গিয়ে সংঘর্ষে পৌর কাউন্সিলর ,কর্মচারী, শ্রমিক সহ আহত ২০   

দেশ চ্যানেল
April 25, 2024 5:29 pm
Link Copied!

 হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে গাবতলি সিএনজি ষ্ট্যান্ডে পৌরসভার টোল উত্তোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৌর কাউন্সিলর, কর্মচারী সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর – নাসিরনগর সড়কের কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে । এ ঘটনায় শ্রমিক ও মাধবপুর পৌর কর্তৃপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম এ ঘটনার বর্ণনা করে সাংবাদিকদের জানান, মাধবপুর কাটিয়ারা ( গাবতলি) সিএনজি ষ্ট্যান্ড ১৪৩১ বাংলা সনে ইজারা দেওয়ার জন্য আহবান করা হলে কাক্ষিত দরদাতা পাওয়া যায়নি। ইজারা নীতিমালা অনুযায়ী বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর কর্তৃপক্ষ টোল আদায় করার সময় দুপুরে বেশ য়েকজন শ্রমিক সহ শতাধিক লোক দা লাঠি নিয়ে পৌরসভার কর্মচারী ও কাউন্সিলরদের আক্রমন করে। এতে কাউন্সিলর জহিরুল ইসলাম, কাউন্সিলর হাকিম, বাবুল হোসেন পৌর কর্মচারী উৎপল চন্দ্র দেব ও সোহেল মিয়াসহ ১০/১২ জন আহত হয়। এদিকে কাটিয়ারা গাবতলি সিএনজি ষ্ট্যান্ডের শ্রমিক নেতা লোকমান হোসেন জানান বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌরসভার মেয়রের নির্দেশে পৌরসভার লোকজন সিএনজি থেকে চাঁদা উত্তোলন শুরু করে। এ সময় সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি করলে পৌরসভার লোকজন শ্রমিকদের ওপর হামলা করে। এতে শ্রমিক চেরাগ আলী, হারুন মিয়া, কামাল মিয়া, হারিছ মিয়া, হাকিম মিয়া, আমির হোসেন, বাছির মিয়া ও মোহন মিয়া সহ ১০/১২ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা মাধবপুর থানায় মামলা করবেন বলে জানায়। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, আইন অনুযায়ী টোল আদায় করতে গিয়ে কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীদের পিটিয়ে আহত করা হয়েছে। সন্ত্রাসী ও হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST