ঢাকাMonday , 26 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অলিউল্লাহ নোমান কে বীরোচিত সংবর্ধনা।

দেশ চ্যানেল
August 26, 2024 5:01 pm
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান নিজ জন্মস্থান মাধবপুরে আগমন উপলক্ষে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে মাধবপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। পরে মাধবপুরের কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এনটিভি প্রতিনিধি জামাল মোঃ আবু নাছেরের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলার সমন্বয়ক এমদাদুল হক মিলন,সমন্বয়ক মাহদি হাসান,পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক জুলহাস উদ্দিন রিংকু,পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহব্বায়ক রাসেল আহমেদ,উপজেলা ছাত্র শিবির সভাপতি রাকিবুল হাসান সহ অনেকই।

স্কাইপ কেলেংকারীসহ বিচার বিভাগ নিয়ে সাড়া জাগানো অনুসন্ধানী রিপোর্ট করার কারনে ১২ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দৈনিক আমার দেশ এর আলোচিত জৈষ্ঠ্য সাংবাদিক অলিউল্লা নোমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST