সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে কর্ম বিরতি পালন করছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সরা। গতকাল সোমবার সকাল ৯-১২ টা তিন ঘন্টা আজ মঙ্গলবার সকাল ৯-১২ টা এবং আগামীকাল বুধবার সকাল ৯টা- ২ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করবে তারা। মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ২৪ সেপ্টেম্বর এক দফা দাবি করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সদোত্তর না পাওয়ায় গতকাল সোমবার থেকে এক দফা দাবিতে...
সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে কর্ম বিরতি পালন করছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সরা।
গতকাল সোমবার সকাল ৯-১২ টা তিন ঘন্টা আজ মঙ্গলবার সকাল ৯-১২ টা এবং আগামীকাল বুধবার সকাল ৯টা- ২ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করবে তারা।
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ২৪ সেপ্টেম্বর এক দফা দাবি করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সদোত্তর না পাওয়ায় গতকাল সোমবার থেকে এক দফা দাবিতে আমরা কর্মবিরতিতে আছি।তবে কর্ম বিরতির সময়ে জরুরী কোন রোগী থাকলে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।