মাধবপুরে বই বিতরন উৎসব ৪৫ হাজার শিক্ষার্থী পাবে ২ লাখ ৭৩ হাজার বই।
সাব্বির আকাশঃ হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৭৩ হাজার বই বিতরন উৎসব। আজ সোমবার সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, প্রাক্তন শিক্ষক প্রমোদ মালাকার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজল কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি, কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত ৩শ ৩০টি বিদ্যালয়ের ৪৫ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
সাব্বির আকাশঃ হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ৭৩ হাজার বই বিতরন উৎসব। আজ সোমবার সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন, প্রাক্তন শিক্ষক প্রমোদ মালাকার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজল কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি, কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত ৩শ ৩০টি বিদ্যালয়ের ৪৫ হাজার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।