ঢাকাMonday , 8 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা পুলিশের ওপর হামলা আহত ৩

দেশ চ্যানেল
April 8, 2024 10:29 am
Link Copied!

সাব্বির আকাশঃ হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর চৌধুরীকে ধরতে গিয়ে এক এএসআই সহ ৩ পুলিশ আহত হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দপেুর গ্রামে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এ এসআই নূরুল ইসলাম, কনষ্টেবল আরিফ শেখ, কনষ্টেবল সোহাগ মিয়া। মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী চেক ডিজঅনার মামলায় আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে ৪ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়। পুলিশের গ্রেপ্তার এড়াতে আলমগীর চৌধুরী পলাতক ছিল। রোববার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আলমগীর চৌধুরী গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আলমগীর চৌধুরীর হুকুম দেয় পুলিশের ওপর আক্রমন চালিয়ে তাকে ছিনিয়ে নিতে। তার হুকুম পেয়ে তার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে একটি গাড়িতে তুলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তার বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলমগীর চৌধুরীকে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST