ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

দেশ চ্যানেল
August 28, 2024 9:10 am
Link Copied!

সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন। এতে বক্তব্য রাখেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজীল, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম, কলেজের প্রাক্তন ছাত্র প্রেসক্লাবে সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। সভায় বক্তারা বলেন- ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারী রাজনীতিবিদ সৈয়দ সঈন উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একটানা ৭ বছর প্রতিষ্ঠাতা পরিবার কলেজের সকল ব্যয়ভার বহন করেন। এছাড়া তাদের নিজস্ব অর্থায়নে কলেজের ভুমি কেনা সহ একাডেমিক অবকাঠামো নির্মাণ করেন। ২০১০ সালে সর্বশেষ তারা ১ কোটি টাকা কলেজের তহবিলে অনুদান প্রদান করেন। কিন্তু ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব কাটিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুর ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রæত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। তাই শিক্ষা উপদেষ্টার প্রতি মাধবপুর বাসীর দাবি অতি দ্রুত কলেজের নাম যেন পরিবর্তন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST