ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে আইনজীবির বাড়িতে ঢুকে হামলা;প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

দেশ চ্যানেল
June 26, 2024 11:04 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

ঈদ উল আযহার দিবাগত রাতে মানিকগঞ্জে আইনজীবি মুরাদ হোসেনসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৬শে জুন) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বেউথা কড়ই তলায় মানববন্ধন পালিত হয়। এর আগে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বেউথা-খালপাড় সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

আব্দুস সোবহান মৃধার সভাপতিত্বে মানববন্ধনে আহত মুরাদ হোসেন, তার মা মনোয়ারা বেগম , কামাল হোসেন, মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এসময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের সন্ত্রাসী ও চাঁদাবাজ অ্যাখ্যা দিয়ে বলেন, পবিত্র ঈদের রাতে একজন মানুষের বাড়িতে ঢুকে এমন হামলা ন্যক্কারজনক ঘটনা। অভিযুক্ত সন্ত্রাসীরা ইতোপূর্বে বিভিন্ন সময়ে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। কিন্ত প্রশাসন তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। এ কারণেই তারা নির্বিঘ্নে বার বার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST