মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ. মানিকগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার। শুক্রবার (৮ই সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস) ইমতিয়াজ মাহবুব, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পাসা এনজিও এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান প্রমুখ। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
শুক্রবার (৮ই সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস) ইমতিয়াজ মাহবুব, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পাসা এনজিও এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।