ঢাকাTuesday , 19 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মামুনুল হকের ধর্ষণ মামলার শেষ সাক্ষ্য গ্রহণ

দেশ চ্যানেল
March 19, 2024 3:43 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

ধর্ষণ মামলায় ১৪ দফায় শেষ সাক্ষ্যগ্রহণের জন্যে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।মঙ্গলবার সকাল প্রায় ৯:৪৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় তাকে।দুপুরের দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়।সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে বলে জানাযায়।আজ তার বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলামের তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে।এর মধ্যে দিয়ে মামুনুল হকের বিরুদ্ধে শেষ সাক্ষ্যগ্রহণ হতে যাচ্ছে।এরপর তার আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন-আজ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এর আগে মামুনুল হকের বিরুদ্ধে সর্বশেষ গত ৬ই ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল। সেদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলাম দ্বিতীয় দফায় সাক্ষ্য দিয়েছিলেন।এখন পর্যন্ত এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।নারায়ণগঞ্জ কোর্টের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন- সাক্ষ্যগ্রহণের জন্যে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।সাক্ষ্য গ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে।উল্লেখ্য-২০২১ সালের ২৪শে নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত।২০২১ সালের ৩রা নভেম্বর সোনারগাঁ রয়েল রিসোর্টে অবস্থানকালে মামুনুল হককে এক নারীসহ আটক করে সোনারগাঁয়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা।তার বিরুদ্ধে করা সেই নারীর ধর্ষণ মামলার বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST